• লিড নিউজ
  • জাতীয়

‎১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

‎আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। মূলত এই ৪৬ জনকে গ্রেফতার উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

‎তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন, তেজগাঁও থেকে ৩ জন ও উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া এসব নেতাকর্মীর অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন এবং টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, এসব মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন।

‎মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, যারা এই ঝটিকা মিছিলে আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে। পুলিশের এই কর্মকর্তা মনে করেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা এবং যে কোনো মূল্যে রাজধানীতে নিজেদের অবস্থান জানান দেয়াই এসব মিছিলের মূল উদ্দেশ্য।

মন্তব্য (০)





image

‎পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বর...

নিউজ ডেস্কঃ পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার ব...

image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

  • company_logo