• লিড নিউজ
  • রাজনীতি

‎বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কাবিননামায় সাইন করেছে বিএনপি; তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, তাই তাদের ‘না’ বলার সুযোগ নেই। তিনি বলেন, “বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।”
‎
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‎
‎পাটওয়ারী আরও বলেন, ‘আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে।’ তিনি অভিযোগ করেন, আইন উপদেষ্টার ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।’
‎
‎নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই।’ সরকারকে তিনি আবেদন করে বলেন, ‘জুলাই সনদের কিছু শব্দ স্পষ্ট করতে হবে।’
‎
‎সভায় পাটওয়ারী আরও বলেন, ‘জামায়াতের জাতির কাছে যে মুখে একটা, অন্তরে আরেকটা তা স্পষ্ট হচ্ছে।’ তিনি জাতীয় রাজনীতিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড. ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। আসিফ নজরুল পলিটিসিয়ানদের শুধু পিসলা খাওয়াতে চায়।’ এছাড়া তিনি বলেন, ‘উপদেষ্টারা যারা টাকা-পয়সা লুটপাট করেছেন, এখন আপনাদের কামলা দিতে হবে।’

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo