• লিড নিউজ
  • জাতীয়

‎বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বুদ্ধের শিক্ষা-সকল জীবের প্রতি মৈত্রী ও করুণা, সীমান্ত, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে এক বিশ্বজনীন সত্য।  

‎আজ বৃহস্পতিবার ‘রাজবন বিহারের কঠিন চীবর দান’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, আজকের অস্থির বিশ্বে বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা। সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এর প্রাসঙ্গিকতা আজ আরও গভীরভাবে তাৎপর্যপূর্ণ। টেকসই মানবকল্যাণ ও উন্নয়নের জন্য সহমর্মিতা, সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন যা কঠিন চীবর দান মহোৎসবের মাধ্যমে অর্জন করা সম্ভব।

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘রাঙামাটির রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে বিহারের বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এই মহোৎসবে সমবেত ভিক্ষু সংঘ ও সকল পূণ্যার্থীকে নিরন্তর শুভেচ্ছা জানাই। একইসাথে, এ স্মরণিকা প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই।’

‎তিনি বলেন, এবছর ৩০ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম কঠিন চীবর দান মহোৎসবে হাজারো পূণ্যার্থী অংশ নেবেন। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে সমবেত হবেন।

‎প্রধান উপদেষ্টা বলেন, রাঙামাটি রাজবন বিহারের কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি দানশীলতা, সংযম ও মানবকল্যাণের এক মহোৎসব। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষুদের বর্ষাব্রত-শৃঙ্খলা, ধ্যান ও প্রজ্ঞার এক নিবিড় সাধনা। এর সমাপ্তি ঘটে প্রবারণা পূর্ণিমায়, আর তারপর কার্তিক মাস জুড়ে মহাসমারোহে পালিত হয় কঠিন চীবর দান।

‎তিনি ‘রাজবন বিহারের কঠিন চীবর দান-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

মন্তব্য (০)





image

‎পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বর...

নিউজ ডেস্কঃ পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার ব...

image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

  • company_logo