• লাইফস্টাইল

শরীরের কোন স্থানে তিল থাকলে আপনি ধনী হতে পারেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পৃথিবীতে এমন কেউ নেই যে, সম্পদশালী হতে চায় না। এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না যে, তিনি ধনী হতে চান না। সচ্ছলতা ও বিলাসিতার জীবন কাটাতে মানুষ অক্লান্ত পরিশ্রমও করে যান দিনের পর দিন। তবে কেউ কেউ সফল হন, আবার অনেকেই ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েন। তবে মানুষের ভবিষ্যৎ কতটা ভালো হবে, তা নির্ভর করে তার কর্মের ওপর। আর বাকিটা ভাগ্য, যা আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। তবে ভাগ্যবদলের ক্ষেত্রেও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা আরও জানিয়েছেন, বিয়ের পর অনেকেই প্রচুর সম্পদের মালিক হন। এ ক্ষেত্রে যাদের শরীরে যে কোনো স্থানে গাঢ় রঙের ও ছোট্ট আকারের তিল থাকে, তাহলে বুঝে নিন সেই নারী কিংবা পুরুষ বিয়ের পর ধনী হতে চলেছেন। এমনটাই দাবি সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের।

সমুদ্রশাস্ত্র মতে, ভাগ্য কিংবা ভবিষ্যৎ গড়ে তোলার মতো কিছু বিষয় মানুষ জন্মগতভাবে নিজের মধ্যে পেয়ে থাকেন। যার একটি মাধ্যম হলো— তিল। শরীরে বিভিন্ন জায়গায় তিলের অবস্থান আপনার ভবিষ্যৎ সম্পর্কে শুভ-অশুভ অনেক কিছুই ইঙ্গিত দিয়ে থাকে।

শাস্ত্রমতে, শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে ভবিষ্যতে কী আছে আপনার ভাগ্যে। কিংবা শরীরের কোথায় তিল থাকলে কী হয়, তা তিল দেখে আগাম জানা যায়। শুধু তার সঠিক অর্থ বুঝে নিতে হবে। কিন্তু আপনার শরীরের এমন কিছু জায়গা আছে, যেখানে তিল থাকা মানেই ধনী হওয়ার লক্ষণ। 

চলুন জেনে নেওয়া যাক, কোথায় কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ কিংবা অর্থলাভের পথ সুগম হয়—

ঠোঁটের ঠিক ওপরেই তিল। হ্যাঁ, এমন স্থানে তিল থাকলে বুঝে নিতে হবে—আপনি খুব অল্প বয়স থেকেই প্রচুর ধন-সম্পদের মালিক হবেন। তবে এই স্থানে থাকা তিলের ব্যক্তিরা একটু জেদি স্বভাবের হয়ে থাকে।

সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, যদি আপনার নাভির আশপাশে কিংবা চিবুকে তিল থাকে, মানে আপনার ধনী হওয়ার সম্ভাবনা প্রবল। আর যদি বুকে তিল থাকে, তবে সেই আপনি সহজে ধনী হবেন। এর পাশাপাশি আপনি খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করবেন। এ ছাড়া কানের আশপাশে তিল থাকলেও তার ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এ ছাড়া সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞরা আরও বলেছেন, নাকের ডানদিকে তিল থাকা মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই এরা সাফল্যের সিঁড়িতে চড়তে থাকেন। আর যাদের কোমরে তিল থাকে, তাদের ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। দিন দিন তাদের সম্পত্তি সমৃদ্ধি হতে থাকে। যদি কারও ডান হাতের চেটোতে তিল থাকে, তাহলে সেই ব্যক্তি খুব অল্প বয়স থেকেই সম্পত্তি পেতে থাকেন। ফলে সহজেই তাদের ধনী হওয়ার সম্ভাবনা থাকে। 

 

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo