• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর গভীর ও মৌলিক সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ পদ্ধতির চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

Advertisement

 

সুপারিশে আরও বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছা ও অভিপ্রায়কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবিধানিক রূপ দেওয়ার পথ প্রশস্ত হবে।

প্রারম্ভিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, এ পদক্ষেপের মূল ভিত্তি হলো ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার সফল গণঅভ্যুত্থান। এ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের চূড়ান্ত প্রকাশ ঘটে।

৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিস্তৃত আলোচনার পর সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান রাজনৈতিক দল ও জোটগুলো সম্মিলিতভাবে ওই সনদে স্বাক্ষর করে, তা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

মন্তব্য (০)





image

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্...

১

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...

image

ডেঙ্গু পরীক্ষার ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র

২

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র‍্যাপিড ড...

image

‎নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহ...

৩

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্...

image

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৪

নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন...

image

‎তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রা...

৫

‎নিউজ ডেস্কঃ কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে ...

  • company_logo