ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সব সময় মাঠে থাকবে।
আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)