• লিড নিউজ
  • জাতীয়

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
‎
‎সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
‎
‎এ উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা।
‎
‎অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যানসারে। দেশে বছরে ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন যার মধ্যে পঞ্চাশ শতাংশই মারা যান। তাই এর প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। জানান, দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব স্তন ক্যানসার। এছাড়া দেশেই স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা হয় বলেও জানান চিকিৎসকরা।

মন্তব্য (০)





image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

২

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৪

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

image

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্...

৫

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...

  • company_logo