• জাতীয়

‎টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোটা থেকে সরকার পতনের এক দফা। ছাত্র-জনতার এ আন্দোলনে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। 
‎
‎পালিয়ে যাওয়ার আগে চলে নির্বিচারে গুলি আর নির্মম হত্যাযজ্ঞ। এতে, প্রাণ যায় বহু ছাত্র-জনতার। আহত হয় বিপল সংখ্যক আন্দোলনকারী। 
‎
‎এসব আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যেখানে কাজ করছেন অনেক জুলাইযোদ্ধা। তবে, টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছে না অনেক জুলাই যোদ্ধারা।
‎
‎জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত ১১৯ কোটি টাকা পেয়েছি, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা যায়নি। 
‎
‎তিনি আরও বলেন, মোট ভিকটিম ১৫ হাজার ১৮৮ জন। এরমধ্যে এখনও টাকা পায়নি আট হাজার ৪৪৬ জন। এজন্য প্রয়োজন আরও প্রায় ২৩১ কোটি টাকা। আর্থিক সংকট কাটাতে সরকারের সঙ্গে আলোচনা চলমান আছে।
‎
‎কামাল আকবর বলেন, জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক টাকা দিয়ে নয়, তাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য ফাউন্ডেশন থেকে উদ্যোগও নেওয়া হয়েছে ।
‎
‎সরকারের পাশাপাশি বিত্তবানদেরও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য (০)





image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

২

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৪

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

image

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্...

৫

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...

  • company_logo