• লিড নিউজ
  • জাতীয়

দেশে ফের কমল স্বর্ণের দাম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের সাম্প্রতিক নিম্নগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমেছে। 

শনিবার (২৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ অক্টোবর সোমবার থেকে সারা দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্যহার (প্রতি ভরি)

স্বর্ণের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ২,০৭,৯৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৯৮,৪৪৩ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৭০,১৮১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৫৫ টাকা

রৌপ্যের দাম (ক্যাডমিয়ামসহ):

২২ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৫,৪৬৮ টাকা

২১ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৫৩৯ টাকা

১৮ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৪৬৮ টাকা

সনাতন পদ্ধতির রূপা: ৩,৩৬৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে উল্লিখিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

৩

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৫

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

  • company_logo