• রাজনীতি

‎হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে: রাশেদ খাঁন

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
‎
‎রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎রাশেদ খাঁন বলেন, কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।
‎
‎তিনি বলেন, নানাভাবে নানা পন্থায় আবারও আরেকটি ১/১১ সরকার গঠনের চক্রান্ত চলছে। বাংলাদেশে আর কখনই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই জন্য বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ থাকতে হবে।
‎
‎সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান
‎গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। এ বিষয়ে সব দলকে এক থাকতে হবে।
‎
‎তিনি বলেন, আমাদের মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দে লিপ্ত হই, একে অপরকে ঘায়েল করি, হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে জুলাইতে যারা জীবন দিলো, নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু নস্যাৎ হয়ে যাবে।
‎
‎রাশেদ খাঁন বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে আমরা কীভাবে জাতীয় সরকারের আদলে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাদের বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo