• জাতীয়

রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধ, যা বলল তিতাস

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
‎
‎কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ ঢাকার একাধিক এলাকায় এ গন্ধ অনুভূত হচ্ছে বলে জানা গেছে।
‎
‎তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমে জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব।
‎
‎তিনি বলেন, আতঙ্কিত না হয়ে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পেলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন।আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

মন্তব্য (০)





image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

৩

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৫

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

  • company_logo