• জাতীয়

নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বিসিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
‎
‎রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
‎
‎দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
‎
‎জানা যায়, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয় শ্রমিকের শরীর ঝলসে যায়। সহকর্মীরা তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
‎
‎বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সময় সংবাদকে বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।

মন্তব্য (০)





image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

৩

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৫

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

  • company_logo