• লিড নিউজ
  • জাতীয়

‎লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহের শেষে বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নিলে এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
‎
‎শনিবার (২৫ অক্টোবর) সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়। সম্প্রতি আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তবে তা বিলীন হয়ে যায়।
‎
‎আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাবে না। নিম্নচাপে রূপ নিলে দেশের উপকূলে এর আংশিক প্রভাব পড়তে পারে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
‎
‎এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, কমতে পারে রাতের তাপমাত্রাও।
‎
‎পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
‎
‎আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সাংবাদিকদের বলেন, ‘নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’

মন্তব্য (০)





image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

১

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

২

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৩

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

৫

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

  • company_logo