• জাতীয়

‎ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।
‎
‎সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মটি বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‎
‎প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
‎
‎গত সপ্তাহে সাঈদ ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে জানানো হয়, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।
‎
‎মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর সময় পেলে মদিনাতেও যাবেন, ফলে তিনি তাৎক্ষণিক ফেরার টিকিট কাটেননি।
‎
‎মিরানের কথায়, তিনি যখন চেক-ইন কাউন্টারে পৌঁছান, তখন কাউন্টার বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। এই অবস্থায় রিটার্ন টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তাকে চেক-ইন দেওয়া হয়।
‎
‎প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন যে, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।
‎
‎তারা জোর দিয়ে বলছেন, সব ধরনের ভিসা নিয়ে আসা এবং বিশ্বের যেকোনো দেশের নাগরিকের জন্যই এখন রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...

image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

২

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৪

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৫

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

  • company_logo