• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ বলে জানিয়েছেন দেশটির নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। একইসাথে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
‎
‎বৈঠকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এসময় স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ব্যবস্থা ও জনখাত উন্নয়ন-বিষয়ক সহযোগিতা উভয়ের মধ্যে জোরদার করার উপায় নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে।
‎
‎সাক্ষাতে মন্ত্রী মালদ্বীপ সরকারের বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দ্বীপ কাউন্সিলগুলোর ক্ষমতায়ন বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসাথে তিনি বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেন।
‎
‎এছাড়াও মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আদম শরিফ উমর। বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীরা মালদ্বীপের উন্নয়ন, অবকাঠামো ও বিভিন্ন অর্থনৈতিক খাতে অনন্য ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি।
‎
‎এসময়, বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদত্ত সহযোগিতা ও সদয় মনোভাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির, বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, দক্ষ কর্মশক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
‎
‎উভয়পক্ষ নিকট ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেন, যাতে এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত-সহ টেকসই অংশীদারিত্ব গড়ে ওঠে।

মন্তব্য (০)





image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

১

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

২

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৩

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৪

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

  • company_logo