ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোনো জেলে বা সাব জেলে রাখা হবে, তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে। আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আসামিদের কোন জেলে রাখা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। কাস্টডিতে পাঠানো মানে হচ্ছে, কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন; ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন— এটা যথাযথ সিদ্ধান্ত দেবে কারা কর্তৃপক্ষ অর্থাৎ সরকার।’
তাজুল ইসলাম বলেন, ‘আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং, কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন, সেটা তারাই নির্ধারণ করবে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবেন, এটা তাদের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।’
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...
নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...
নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...
নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

মন্তব্য (০)