• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।
‎
‎সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে। কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার আগে প্রয়োজন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।’
‎
‎এসময় উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করলে কমিশন আপনাদের পাশে থাকবে, কিন্তু দায়িত্বে অবহেলা করলে কোনোভাবেই পার পাওয়া যাবে না।’
‎
‎নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে আবহ তৈরি করা হচ্ছে, তাতে আমাদের ভয় নেই। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া ভালো রাখাই এখন বড় চ্যালেঞ্জ।’
‎
‎তিনি আরও বলেন, ‘নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন। কেউ যদি দায়িত্বে গাফিলতি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
‎
‎অন্যদিকে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি বাস্তবায়ন এখন সময়ের দাবি। আইন অনুযায়ী নির্বাচন পরিচালনায় আমরা কোনো ছাড় দেব না।’
‎
‎অনুষ্ঠানে উপস্থিত কমিশনাররা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন নির্বাচন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের ভাষায়, কমিশনের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই সব প্রতিকূলতা পেরিয়ে এবার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই লক্ষ্য।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo