• রাজনীতি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রায় এক মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তার শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতির’ খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আগের তুলনায় উনার অবস্থা উন্নতির দিকে। তুলনামূলকভাবে বেশ উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট যেটা ছিল, তা খুলে নেওয়া হয়েছে, এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

তার পরিবারের এক সদস্য জানান, কয়েক বছর ধরেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাঁ হাত ও পা অবশ হয়ে পড়ায় তিনি চলাফেরা অক্ষম হয়ে পড়েন।

 

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo