• জাতীয়

বিমানবন্দর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য খালাসের নির্দেশ

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাসের নির্দেশ দিয়েছে ঢাকা কাস্টম হাউজ।
‎
‎সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউজের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধিদের (সিএন্ডএফ এজেন্ট) প্রতি আহ্বান জানান, বন্দরে পণ্য অবতরণের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখতে এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণ করতে।
‎
‎ফয়সাল সামাদ বলেন, পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাবে আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।
‎
‎পণ্য ডেলিভারিসংক্রান্ত সহায়তার জন্য ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান ও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার (ইমপোর্ট অপারেশন) ফিরোজ সালাউদ্দিনকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসাবে নির্ধারণ করা হয়েছে।
‎
‎এ ছাড়া বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামও জানানো হয়েছে। তারা হলেন— সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ ও সহকারী সচিব মো. বশিরউল্লাহ।
‎
‎বিজিএমইএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলোকে পণ্য খালাস প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে এবং প্রয়োজনীয় তথ্য ও নথি সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo