• লিড নিউজ
  • জাতীয়

অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো সংশয় নেই।অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে।

সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানসহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আখতার আহমেদ। তার কাছে জানতে চাওয়া হয়, সভায় কেউ কোনো আশঙ্কার কথা জানিয়েছেন কিনা? জবাবে তিনি বলেন, বৈঠকে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের কারও মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসি সচিব জানান, পরিস্থিতির আরও উন্নতির জন্য এমন আলোচনা চলমান থাকবে।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo