• জাতীয়

‎হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান রিমান্ডে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
‎
‎সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মাইনুল ইসলাম খান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
‎
‎নথি থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
‎
‎গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৪ নভেম্বর সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo