• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষকদের দাবি পূরণ করতে না পারলে ক্ষমতা ছাড়ুন: ডাকসু ভিপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাড়িভাড়া বাড়ানোসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

‎শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে রোববার সন্ধ্যায় ডাকসু ভিপি শহীদ মিনারে যান। এ সময় শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক ন্যায়সঙ্গত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার এই স্পিরিটে গঠিত হলেও তাদের কার্যক্রমে এখন সেই মনোভাব দেখা যাচ্ছে না।’

‎তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিন। না হলে যে ঝড় বইবে, তা আপনারা সামলাতে পারবেন না।’

‎সাদিক বলেন, শিক্ষকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাইয়ের পরেও তাদের বেতন-ভাতার বৈষম্য দূর হয়নি। উল্টো ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

‎তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, দাবি পূরণ না করতে পারলে সরকারের ক্ষমতায় থাকার দরকার নেই। তবে সারাদেশের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে পাশে থাকবে বলে ঘোষণা দেন তিনি।

‎এদিকে বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষকরা।

‎তবে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থ বিভাগ। কিন্তু এ আদেশ জারির পর, তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo