• জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ: শেখ বশিরউদ্দীন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিনদিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‎
‎রোববার (১৯ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব‍্যত্যয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে।
‎
‎আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।
‎
‎বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এখন থেকে শুক্র ও শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে। ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড় করা যাবে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য রাখা হবে।

মন্তব্য (০)





image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

১

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৩

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৪

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৫

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

  • company_logo