• লিড নিউজ
  • জাতীয়

জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সেই সঙ্গে, সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।
‎
‎শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।
‎
‎জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।
‎
‎প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫ এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন।
‎
‎জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। যার মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

মন্তব্য (০)





image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

১

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৩

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৪

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৫

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

  • company_logo