• খেলাধুলা

‎র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হামজা, সোমিতরা এখন ১৮৩ নম্বরে। 
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারিয়েছে বাংলাদেশ। এরপরও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাদের।
‎
‎হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার; আর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এদিকে ভেনেজুয়েলার আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স।
‎
‎এদিকে জাপানের কাছে হারে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল। ছয় থেকে নেমে এখন সাতে অ্যানচেলোত্তির দল। এছাড়াও র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। আর পর্তুগাল ধরে রেখেছে ৫ নম্বর স্থান।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo