• শিক্ষা

রাকসু প্রাণ ফিরে পেল: রাবি ভিসি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর ঠিক পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেহ হাসান নকীব তার প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুকে। তিনি জানিয়েছেন, ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেয়েছে।
‎
‎তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেল। এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলেই জিতে গেছে।’
‎
‎এরপর তিনি নির্বাচিতদেরও পরামর্শ দেন। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে, তাদের মনে রাখতে হবে, পদ উপভোগের বিষয় নয়। এটা আমানত। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে।’
‎
‎রাকসু যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়, সেটাও মনে করিয়ে দেন তিনি। তার কথা, ‘রাকসু দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্মে নয়। অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্য ব্যহত না করে।’
‎
‎এর আগে গতকাল রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। তা শেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফল ঘোষণা করা হয়।
‎
‎ভিপি পদে নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo