• লিড নিউজ
  • জাতীয়

‎ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

‎শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চব্বিশের  মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এ তিনি আজ একথা বলেন।

‎এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে এটা (জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান) দমনের জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, তা হলো সেনাবাহিনী। যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদেরকে রাস্তায় দেখলে মানুষ আবেগে বুকে জড়িয়ে ধরে, ফুল দেয়। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল, যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল।

‎চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ৩  আগস্টের পর সেনাবাহিনী এই ছাত্র-জনতার মাঝখানে এসে দাঁড়ায় এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করে। মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল তখন মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে ফাকা গুলি বর্ষণ করে তাদের (পুলিশদের) ছত্রভঙ্গ করে। একটা ফোর্স হিসেবে তারা (সেনাবাহিনী) বিরাট ভূমিকা পালন করেছে। সেটা আমরা আদালতে তুলে ধরেছি। সবকিছু মিলে এই বাহিনী ছাড়া বাকি সমস্ত রাষ্ট্র যন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই (জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের) অপরাধ সংঘটনে।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo