ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন-এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
এসময় একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, সমালোচনার অধিকার সবার আছে এবং সেই সমালোচনার ভাষা হতে হবে মার্জিত।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল তাদের পছন্দের কর্মকর্তাদের বদলি নিয়ে তৎপর হয়েছেন বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
এসময় প্রধান উপদেষ্টা বরাবর উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর রাখার প্রস্তাব জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)