ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসবমুখর হবে। সেজন্য যা যা করা দরকার সেটি সরকার করবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন।
শুক্রবার ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই (বিভিন্ন রাজনৈতিক দল) উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটা সঠিকভাবে রচিত হলো।
“জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইলো। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এগুলো প্রত্যেকের কাছে যেন যায়,” বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এখানে (কমিশনের বৈঠকগুলোতে) যে বিতর্কগুলো করেছেন সেগুলো অমূল্য সম্পদ। এগুলো স্কুল কলেজে ও জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে।
“এটা গুটিকতক রাজনৈতিক নেতার বিষয় না, গোটা জাতির বিষয়। আমরা সবাই উৎসবমুখর হয়ে যাবো। সই করবো। জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে,” বলছিলেন তিনি।
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...
নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...
নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...
নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

মন্তব্য (০)