• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলবে: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখনো সংস্কার শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলমান থাকবে। এখনো সংস্কার শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলমান থাকবে। 
‎
‎তিনি আরও বলেন, এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ই-বেইলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিচার প্রার্থীরা দ্রুত সময় সুফল পাবে। 
‎
‎এর আগে দেশের প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ধীরে ধীরে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণের কথা জানান তিনি।
‎
‎অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo