ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি। আর জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।
জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭৩৪ ভোট।
এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)