• অপরাধ ও দুর্নীতি

‎ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎একই সঙ্গে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আমলে নিয়েছে সংস্থাটি।
‎
‎আজ বুধবার (১৫ অক্টোবর) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎এদিকে দুদকের ব্যাংক শাখা শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অনুসন্ধান করবে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে বিস্তর অভিযোগ জমা পড়ে।
‎
‎অভিযোগে বলা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তার পরিবারের ১৪৬টি ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার কথাও জানায়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo