ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গুম কমিশনের প্রত্যেক সদস্যের কাছে এই জাতি ঋণী থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, গুম কমিশনের প্রত্যেক সদস্যের কাছে এই জাতি ঋণী থাকবে। অসাধারণ ডিটারমিনেশন আর সিনসিয়ারিটি নিয়ে তারা হাসিনারেজিমের গুম চক্রের ভেতরের ইতিহাস তুলে এনেছেন। এটা দেখে কি মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক এন্টারপ্রাইজ হিসাবে অপারেট করছিলো?
তিনি আরও লিখেছেন, দু-একজনকে বলতে শুনি আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা যদি একটু খুলে বলতেন কোন অধিকার! গুম করার? খুন করার? লুট করার? ভোট ছাড়া অনন্তকাল ক্ষমতায় থাকার? লাইলাতুল ইলেকশনের? সার্বভৌমত্ব কমপ্রোমাইজ করার?
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...
নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...
নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...
নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

মন্তব্য (০)