• রাজনীতি

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
‎
‎শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
‎
‎নুরুল হক নুর লিখেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।
‎
‎তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আর্ন্তজাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেফতার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।
‎
‎এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি, নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক-বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী  সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo