• আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার।
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপিসহ একাধিক গণমাধ্যম।
‎
‎যুদ্ধবিরতি পর্যব্ক্ষেক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।
‎
‎এদিকে, এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo