• আন্তর্জাতিক

পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাথে সবশেষ সংঘর্ষের পর, তালেবান সদস্যরা বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানি ট্যাঙ্ক জব্দের দখলের দাবি করেছে। আফগানিস্তানের রাস্তায় এমনই একটি ট্যাঙ্ক চালানোর ভিডিও প্রকাশ করেছে তারা।

‎সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় আক্রমণ চালিয়ে ১২ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
‎
‎জাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ করেছে।
‎
‎বিবৃতির সঙ্গে কথিত জব্দ করা ট্যাঙ্কের একটি ভিডিও প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্থাৎ, তালেবানরা আসলেই ট্যাঙ্ক জব্দ করেছে কি না এবং ভিডিওতে সেই সেই একই ট্যাঙ্কের কথা বলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎সিএনএন-নিউজ ১৮ অনুসারে, বুধবারের সবশেষ এ সংঘর্ষ উত্তর এবং দক্ষিণ উভয় ফ্রন্টেই সংঘটিত হয়েছে।
‎
‎শীর্ষ গোয়েন্দা সূত্র সিএনএন-নিউজ ১৮-কে জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার ঘিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদজাই পোস্টে হামলা চালানোর সময় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হামলা চালিয়ে ১৫-২০ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo