• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

‎রাষ্ট্রদূত ভান্ডারী সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বলে নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

‎তারা একাডেমিক যোগাযোগ, ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

‎আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা নিয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo