ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুধু ৮ অক্টোবর তারিখেই ১১২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আট দিনে মোট ৮০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৭৯০ মিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি।
এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৮৩৯০ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৭৩৩২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেশি।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী শ্রমিকরা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ বাড়ানো এবং ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার সম্প্রসারণ—এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নিউজ ডেস্কঃ জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...
নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

মন্তব্য (০)