• লিড নিউজ
  • অর্থনীতি

রেমিট্যান্সেই টিকে ছিল অভ্যুত্থান-পরবর্তী সরকার: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই অভ্যুত্থান-পরবর্তী সরকার টিকে ছিল এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎তিনি জোর দিয়ে বলেন, তলানিতে থাকা অর্থনীতির জন্য এই রেমিট্যান্সই ছিল একমাত্র ভরসা।

‎ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

‎ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।

‎এসময় সরকার প্রধানকে কাছে পেয়ে প্রবাসী বাঙালিরা অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীরা বিশেষত ইতালিতে তাদের অভিবাসন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানান।

‎প্রধান উপদেষ্টা প্রবাসীদের অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধানের জন্য এরইমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo