• লিড নিউজ
  • জাতীয়

‎ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: উপদেষ্টা রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে।

‎তিনি বলেন, ফিলিস্তিনিদের স্পৃহা অদম্য। তারা অন্যায় ও অসত্যের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতে এমন এক প্যালেস্টাইনকে দেখব, যেখানে মানুষ আর বন্দি থাকবে না।

‎বুধবার সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, পরিবেশ আন্দোলন, শিশু অধিকার কিংবা নারী অধিকার আন্দোলন—সবই এক অভিন্ন মানবিক মূল্যবোধে যুক্ত। সুইডিশ তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে অংশগ্রহণ তারই প্রমাণ।‎

‎তিনি উল্লেখ করেন, একজন পরিবেশ কর্মী গ্রেফতার হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সকল আগ্রাসন একদিন পরাজিত হবে এবং ফিলিস্তিনের অদম্য জনগণ অবশ্যই স্বাধীন হবে।

‎নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করতে হবে বলে সবার প্রতি তিনি আহ্বান জানান।

‎অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতি কর্মী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। এ সময় কূটনীতিক, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo