• লিড নিউজ
  • জাতীয়

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

বুধবার বিকালে ওমানের স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। 

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল।

স্বজনরা জানিয়েছেন, ওমানের দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের লাশ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে বিদেশের মাটিতে স্বজনের মৃত্যুর খবরে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সারিকাইত ইউনিয়নে নিহতদের বাড়িতে ছুটে আসছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৯টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি, খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo