• জাতীয়

নতুন ২০ জিপ পেল ডিএমপি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।

ডিএমপি সূত্র জানায়, নতুন এসব ডাবল কেবিন পিকআপ যোগ হওয়ায় রাজধানীতে টহল কার্যক্রম আরো জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকারিতা বাড়বে।

 

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo