• রাজনীতি

নতুন দুই টেলিভিশন চ্যানেল নিয়ে নুরের প্রতিক্রিয়া

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকার নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। দুই নেতার নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
‎
‎তিনি বলেছেন, শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।
‎
‎সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
‎
‎নুরুল হক নুর বলেন, আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। যাদের কথা বলা হচ্ছে, তারা একসময় আমার সহকর্মী ছিলেন। কেউ ছোট একটি পত্রিকায় কাজ করেন, কারও খুব বেশি আয়ও নেই। মূলধারার গণমাধ্যমেও তারা কেউ কাজ করেন না। তাই কীভাবে, কোথা থেকে তাদের এই সুযোগ দেওয়া হলো—তা আমার অজানা। বিষয়টি আমাকে বিস্মিত করেছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ আছে, সেটাই স্পষ্ট হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুতে যে কঠোর অবস্থান নিয়েছিল, মানুষকে শৃঙ্খলায় আনতে যেসব পদক্ষেপ নিয়েছিল—এই সরকারে আমরা তার কিছুই দেখিনি। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, স্বজনপ্রীতি আর প্রতিষ্ঠান দখলের চিত্রই চোখে পড়ছে। আমরা এই সরকার থেকে এমনটি প্রত্যাশা করিনি। যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরই এর দায় নিতে হবে।
‎
‎উল্লেখ্য, মঙ্গলবার (৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকার দুটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে—‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। এর মধ্যে নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। এর আগে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এনসিপি গঠনের পর তিনি দলটির যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পান।
‎
‎অন্যদিকে, লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আরেক ব্যক্তি। তিনি প্রায় ছয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন। ছাত্রজীবনে একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যুক্ত থাকলেও এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি।

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo