• জাতীয়

‎পাহাড়ে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাওয়ার চেয়ারম্যানের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক।
‎
‎বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানী মহাখালীতে রাওয়া হেলমেট হলে ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‎
‎কর্নেল আব্দুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেমন বৈষম্যের শিকার, তেমনি সেনাবাহিনীও। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে জাতীয়ভাবে। এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে কি না, তা নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
‎
‎এ সময় এই সেনা কর্মকর্তা আরও বলেন, পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও ঐক্য অপরিহার্য। সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo