• জাতীয়

চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে, এমন সংবাদ ঠিক নয়: অর্থ উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে— প্রকাশিত এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা।

‎তিনি বলেন, ‘সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্থিতির আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে।’

‎এসময়, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে।

‎সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। পাশাপাশি বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে সরকার। এ অবস্থায় রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে।

‎মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ড. সালেহউদ্দিন আহমেদ।বলেন, সরকার কোনো অপব্যয় করছে না। তাই সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে এ কথা ঠিক নয়।

‎যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম ও মজুত বাড়াতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তবে ফাইটার জাহাজ কেনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।

‎অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা। বলেন, সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়,মূল্যস্থিতির আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে।

‎আসন্ন যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ, এডিবি, এআইডিবি, বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হবে। তবে এবারের সফর হবে মূলত ফলোআপ। নতুন সরকার আসার পর বড় সিদ্ধান্তগুলো নেবে বলে জানান অর্থ উপদেষ্টা।

মন্তব্য (০)





  • company_logo