• গণমাধ্যম

নতুন দুটি টিভি চ্যানেলের অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এগুলো হলো: নেক্সট টিভি ও লাইভ টিভি।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

‎মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির অনুমোদন দেয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

‎অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজনের মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। তবে এনসিপিতে যোগ দেননি।

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo