• লিড নিউজ
  • গণমাধ্যম

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

  • Lead News
  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

মো. রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এবার আবেদন অনলাইনে নেওয়া হবে।

এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন। আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ।

আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo