• জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে নতুন প্রস্তাব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনা এ-সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়।

নতুন প্রস্তাবে ৪টি স্লটে শিক্ষক-কর্মচারীদের দাবি উল্লেখ করে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। ২০ শতাংশ বাড়ি ভাড়া বাড়ালে কত টাকা ন্যূনতম বাড়বে, ১৫ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে, ১০ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে এবং ২০ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫০-৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা বাবদ ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থবিভাগে পাঠিয়েছেন।

অফিস আদেশে শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, মোডিকেল ভাতা বাবদ ৫০০ টাকা এবং বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন।

 

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo