• লিড নিউজ
  • জাতীয়

‎কোটাভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন: শ্রম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ কোটাভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
‎
‎সোমবার (৬ অক্টোবর) রাজধানীর অভিজাত হোটেল র‍্যাডিসন ব্লুতে নারী দক্ষতা ও কর্মসংস্থান উদযাপন অনুষ্ঠান ‘হেরিজন ফেস্টে’ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
‎
‎উপদেষ্টা বলেন, ‘নারীরা শুধু মা নয়, একজন যোদ্ধা। পলিসি মেকিংয়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ১০০ নারীকে সংসদে নির্বাচন করতে হবে। তারাই নারীদের প্রতিনিধিত্ব করবেন। এটি হলে আর নারীদের বিষয়ে কোনো উদ্যোগ নিয়ে আর অপেক্ষা থাকবে না।’
‎
‎তিনি বলেন, ‘কোটাভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। দক্ষতা অবশ্যই প্রয়োজন। তবে ক্ষমতায়ন না হলে দক্ষতা কাজে আসবে না। মহিলাদের সঠিক জায়গায় পাওয়া যাবে না। তাই নেতৃত্বের জায়গা ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ প্রয়োজন আছে।’

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...

image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

২

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৪

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৫

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

  • company_logo