• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে ইসি।
‎
‎ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি জানান, দু’দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধির সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।
‎
‎মো. আশাদুল হক জানান, এ ছাড়া আগামী ৭ অক্টোবর নারী নেত্রী এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে ইসি। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।
‎
‎এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।
‎
‎গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ শুরুর দিন সুশীল সমাজের প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি প্রতিনিধি অংশ নেয়নি। ইসির প্রথমদিনের সংলাপে মোট ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
‎
‎প্রথম দিনের সংলাপের শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রস্ততি অনেক এগিয়েছে। যে গ্যাপ আছে, আশা করছি আপনাদের সঙ্গে সংলাপে সেটা পূরণ হবে।
‎
‎সিইসি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। অক্টোবরে রাজনৈতিক দল, নারী নেত্রী, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo